দেশব্যাপী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে উদ্যোক্তা শিক্ষা সমপ্রসারণে ভূমিকার জন্য প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী গ্লোবাল এন্টারপ্রেনারশিপ গ্রীড কর্তৃক পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিক্সে উদ্যোক্তা অর্থনীতি বিষয়ের সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন তিনি। আগামী ২ ফেব্রুয়ারি ভারতের বেঙ্গালোরে পুরস্কার প্রদান করা হবে। তার তত্ত্বাবধানে ঢাকা স্কুল অব ইকোনোমিক্সে মাস্টর্স ইন এন্টারপ্রেনারশিপ ইকোনোমিক্স, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে চালু করা হয়। প্রফেসর ড. মাহবুব প্রথম বাংলাদেশি হিসেবে থাইল্যান্ডের নারিসুয়ান বিশ্ববিদ্যালয় থেকে এন্টারপ্রেনারশিপ ম্যানেজমেন্ট প্রোগ্রামে পোস্ট ডক্টরেট করেন। - প্রেস বিজ্ঞপ্তি
