নোয়াখালী চেম্বারের প্রেসিডেন্ট নির্বাচিত

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:৩৬

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির বিশেষ সাধারণ সভা গতকাল শনিবার  জেলা চেম্বার ভবনে  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরী। সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিককে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত  করা হয়। এছাড়া কমিটির ভাইস প্রেসিডেন্ট ব্যবসায়ী মাহমুদুর রহমান জাভেদ ও একেএম সামছুদ্দিন জেহানসহ ২০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।