মুক্তিযোদ্ধার জমি দখল : যুবলীগ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১৮:২৪

গাইবান্ধায় সাদুল্লাপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল করে রাখার অভিযোগে উপজেলার ইদিলপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলামকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

রবিবার যুবলীগের গাইবান্ধা জেলা শাখার সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

আরো পড়ুন : নন্দীগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি আটক

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইদিলপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম দীর্ঘদিন থেকে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থেকে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এ ছাড়া ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মৃত. দেলোয়ার হোসেনের স্ত্রী শেফালি বেগমের আবাদি জমি দীর্ঘদিন থেকে দখল করে আছে। এ সব কারণে তাকে (সামিউল ইসলাম) সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হইল। 


ইত্তেফাক/ইউবি