গ্রামে কৃষকদের এখন দম ফেলারও ফুরসত নেই। একদিকে আমন ধান উঠতে শুরু করেছে, অন্যদিকে টমেটো ক্ষেত পরিষ্কার করে সেখানে বোরো চাষেরও সময় এসেছে। জমিতে কাজ শেষ করে ফুলে ভরা সরিষা ক্ষেতের ভেতর দিয়ে এক কৃষক দ্রুত পায়ে ফিরছেন ঘরে। ছবিটি রাজশাহীর দুর্গাপুর এলাকা থেকে তোলা —আজাহার উদ্দিন