সুবর্ণচর উপজেলার মধ্যবাগ্গায় এক নারীকে গণধর্ষণের ঘটনার আরো এক আসামি জামাল ওরফে হেনজু মাঝি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলার ২নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোয়েব উদ্দিন খান তার জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন। চাঞ্চল্যকর এই মামলায় গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে এই নিয়ে ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জেলা পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চত করে জানান, এই ঘটনায় জড়িত হেনজু মাঝিকে শুক্রবার গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশী জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গতকাল আদালতে তাকে হাজির করা করা হলে আসামি স্বীকারোক্তিমূলক জবাদনবন্দি দেয়।
