চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশ উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন গাছবাড়িয়া-বান্দরবান সড়কে খানাখন্দে ভরে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। চলতি মৌসুমের ভারী বর্ষণ এবং ভারী যান চলাচলের কারণে সড়কটির বিভিন্ন স্থানে ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে উঠে গেছে কার্পেটিং। এছাড়াও ছৈয়দাবাদ পাহাড়ে গড়ে ওঠা পেয়ারা বাগান, লেবু বাগান, পেঁপে বাগানের শ্রমিকদের বিভিন্ন কাজে চলতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী সুমন সিংহ বলেন, বরাদ্দ পাওয়া গেলেই সড়কটির কাজ করা হবে।
