ঘোড়াঘাটে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিত্সাসেবা

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৩৬

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা

ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। ১৯৭৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। সংস্কারের অভাবে ছাদ চুইয়ে পানি পড়ে। কেন্দ্রটির সামনে নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে।

ছাদ থেকে পলেস্তারা পড়ে রড বের হয়ে গেছে। সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. হাসনেয়ারা ও ফার্মাসিস্ট রেজাউল করিম বলেন, বিষয়টি বার বার তুলে ধরা হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি। ঝুঁকি নিয়ে কেন্দ্রটির কক্ষে বসে চিকিত্সাসেবা দিতে হচ্ছে।