কক্সবাজারের টেকনাফে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের সময় বিজিবির গুলিতে দুই রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে। নিহতদের কোমরে বাঁধা অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, শনিবার ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার হ্নীলা রঙ্গিখালী সংলগ্ন নাফ নদীর আনোয়ার প্রজেক্ট বেড়িবাঁধ দিয়ে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশ করছিল পাচারকারীরা। বিজিবি জওয়ানেরা থামার জন্য নির্দেশ দিলেও তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবি জওয়ানেরা গুলি করলে ঘটনাস্থলে তারা নিহত হয়। খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই নুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশের ময়নাতদন্তের জন্য উদ্ধার করে মর্গে নিয়ে যায়। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আছাদুদ-জামান চৌধুরী জানান, ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশের সময় গুলিতে ইয়াবাসহ দুই পাচারকারী নিহত হয়।
