মেলান্দহে গাইনি চিকিত্সকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৪১

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

মেলান্দহ হাসপাতালের চিকিত্সক সুলতানা পারভীনের মৃত্যুর ঘটনায় অপর চিকিত্সক শাহাদাত্ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।

শাহাদাত্ হোসেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি চিকিত্সক হিসেবে কর্মরত আছেন।

অফিসার ইনচার্জ রেজাউল করিম খান জানান, তদন্ত চলাকালে সন্দেহভাজন হিসেবে ডাক্তার শাহাদাত্ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে। তার দেয়া তথ্য যাচাইবাছাই করা হচ্ছে।  উল্লেখ্য, গত ১৬ আগস্ট সন্ধ্যার দিকে মেলান্দহ হাসপাতালের কোয়ার্টার থেকে গাইনি চিকিত্সক সুলতানা পারভীনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২২ আগস্ট ডাক্তার সুলতানা পারভীনের ভগ্নিপতি আসাদুল হাফিজ চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেন। এদিকে, ডাক্তার শাহাদাত্ হোসেনের বাবা ফজলুল হকের দাবি ডা. সুলতানা পারভীনের মৃত্যুর পেছনে তার ছেলের কোনো সম্পৃক্ততা নেই। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।