প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন তার ইমিউনিটি তৈরি হয়েছে।
রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার আর করোনা নেই, আমার ইমিউনিটি তৈরি হয়েছে।
ট্রাম্প বলেন, মনে হচ্ছে আমার ইমিউনিটি তৈরি হয়েছে, সম্ভবত দীর্ঘ সময় এবং অল্প সময়ের জন্য। এটি আজীবনের জন্যও হতে পারে। কেউ আসলে জানে না, তবে আমার ইমিউনিটি তৈরি হয়েছে।
তবে মার্কিন এই প্রেসিডেন্ট আসলে করোনা মুক্ত কিনা এ নিয়ে এখনো ধোঁয়াশা আছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেছেন, আপনাদের একজন প্রেসিডেন্ট আছে যার ইমিউনিটি তৈরি হয়েছে... সুতরাং এখন আপনাদের এমন একজন প্রেসিডেন্ট আছে যাকে প্রতিপক্ষের মত বেসমেন্টে লুকিয়ে থাকতে হবে না। এনডিটিভি, আল জাজিরা
ইত্তেফাক/এসআর

