দুর্গাপূজায় রিলিজ হতে যাচ্ছে ‘হরিবোল’ চলচ্চিত্রের গান। ‘হরিবোল’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা রেজা ঘটক। ‘হরিবোল’ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন ভারতের সঙ্গীতজ্ঞ, গীতিকার, সুরকার অংশুমান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শিল্পী বাউল সফি মণ্ডল ও বাউল নলীনি মণ্ডল এবং ভারতের ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাত্যকি ব্যানার্জি, অংশুমান, অর্পিতা, অনিমেষ, অরুিত ও সিনজিনী।
