সেইলরের পূজার সম্ভার

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২০:৩০

পূজা উপলক্ষে ফ্যাশন হাউজ সেইলরের আয়োজনে রয়েছে বিশেষ বৈচিত্র্য। পূজা সংগ্রহের পোশাকে নকশার উত্স হয়েছে এথনিক প্রিন্ট। যেখানে পোশাক অলংকরণের অনুষঙ্গ হিসেবে পার্ল ও ফ্লোরাল প্রিন্টের জ্যামিতিক ফর্ম নান্দনিক উপস্থাপনায় তুলে ধরা হয়েছে কাপড়ের জমিনে। পোশাকের প্যাটার্নেও থাকছে বরাবরের মতো নতুনত্ব। সিল্কের প্রাধান্য বেশি থাকলেও হাফ সিল্ক, লিনেন, অ্যান্ডিসহ বিভিন্ন কাপড়ের ব্যবহার রয়েছে কালেকশনটিতে। ছেলেদের জন্য পাঞ্জাবি এবং মেয়েদের জন্যে লং কুর্তি ও থ্রি-পিস অলংকৃত হয়েছে নানা লোকজ উপাদানে।

দুর্গাপূজার পোশাকে উত্সবের আবহ ফুটিয়ে তুলতে উজ্জ্বল রঙের প্রাধান্য দেওয়া হয়েছে। দুর্গাপূজার বিশেষ কালেকশনটি পাওয়া যাবে সেইলরের ঢাকা ও ঢাকার বাইরের সব শো-রুমে। ওয়েবসাইট :www.sailor.clothing