স্কিন ও হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে ‘ব্র্যান্ড কোরিয়া বাংলাদেশ’

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২০:৩১

ই-কমার্সের এই যুগে ফেসবুকে পণ্য বিক্রয়ের বাজার বেশ জনপ্রিয়তা পেয়েছে এরইমধ্যে। ক্রেতারা ঘরে বসে পণ্য কেনায় এখন প্রায় অভ্যস্ত হয়ে যাচ্ছেন। তবে ভার্চুয়াল দুনিয়ায় পণ্যের মান নিয়ে আশংকায় থাকেন অনেকেই। ছবিতে দেখানো পণ্য বা বিবরণের সঙ্গে ডেলিভারির পর মিল না থাকায় প্রতারিত হন অনেকে। তবে এত সবকিছুর মধ্যে ফেসবুকে পণ্য কেনাবেচার বাজার বড় হচ্ছে দিনদিন। ভার্চুয়াল কেনাবেচার বাজারে নতুন নাম ‘ব্র্যান্ড কোরিয়া বাংলাদেশ’। রাজধানীর রামপুরায় অক্টোবরের শেষে শোরুম শুরু করছে প্রতিষ্ঠানটি। এছাড়া বর্তমানে ফেসবুকে ‘ব্র্যান্ড কোরিয়া বাংলাদেশ’ পেজে তাদের পণ্য পাওয়া যাবে। কোরিয়ান স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার জাতীয় বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যাবে এই পেজে। প্রতিষ্ঠানটির কর্ণধার সুলতানা তানভী বলেন, আমরা সরাসরি কোরিয়া থেকে পণ্য এনে বাংলাদেশের ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছি। ক্রেতাদের আস্থার জায়গা-আমরা এই ছোট পরিসরে ভালো জায়গায় পৌঁছেছি। প্রোডাক্টেও ক্ষেত্রে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আমরা। খুব শিগগিরই আমরা বড় পরিসরে বাজারে আসছি।