চাঁদের উল্টো পিঠ থেকে ছবি পেতে শুরু করেছে চীন

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০০:২৮

চীনের রোভার ও ল্যান্ডার চাঁদ পৌঁছানোর পর সেখান থেকে একে অন্যের ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে। নভোযান যেখানে অবতরণ করেছে সেখানকার ভিডিও ও প্যানারমিক ছবি প্রকাশ করেছে চীনা মহাকাশ সংস্থা। রোভার ও ল্যান্ডার নানা উপকরণ নিয়ে সেখানে গেছে যেগুলো সেখানকার ভূতাত্ত্বিক গবেষণা কাজে নিয়োজিত থাকবে। চাং'ই-৪ নামের এই অভিযানে চাঁদে ‘ভন কারমান ক্র্যাটার’ নামের যে অংশে রোবট যানটি নেমেছে, চাঁদের সেই অংশটি কখনো পৃথিবীর দিকে ঘোরে না। ফলে এই অংশটি নিয়ে বরাবরই মানুষের আগ্রহ রয়েছে। আর চাঁদের এই অন্ধকার বা উল্টো দিকে এবারই প্রথম কেউ কোনো নভোযান পাঠালো। শিচ্যাং উেক্ষপণ কেন্দ্র থেকে রোবট যানটি পাঠানো হয়েছে। এর মাধ্যমে চাঁদের পাথর আর মাটির নমুনা সংগ্রহের এই পথ উন্মুক্ত হলো চীনের জন্য। -বিবিসি