মাহি বি চৌধুরী ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দুদক

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০০:৪৪

বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও এমপি মাহি বি চৌধুরী এবং তার স্ত্রী আশফা হক লোপার সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৮ অক্টোবর কমিশন তার সম্পদের হিসাব চেয়ে নোটিশ ইস্যু করে। ঐ দিন সন্ধ্যায় তাদের বাসার ঠিকানায় নোটিশটি পাঠানো হয়।

দুদক সূত্র জানায়, মাহি বি চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে কমিশনে। গত বছরের জুন মাসে কমিশন এ অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। এর ধারাবাহিকতায় ঐ বছরের ২৫ আগস্ট কমিশন মাহি বি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে। ঐ দিন দুদকের জিজ্ঞাসাবাদে মাহি বি চৌধুরী অনুসন্ধান কর্মকর্তার কাছে দাবি করেছিলেন, তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নেই।