জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরে শোভাযাত্রা

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০০:৫৪

জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  শহরের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ গাজীপুর মহানগর শাখা আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার আগে আলোচনাসভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর শাখার সভাপতি আব্দুল মজিদ বিএসসি। বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা আসনের এমপি সামসুন্নাহার ভূইয়া, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি  আব্দুর রউফ নয়ন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, মহানগর শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক ইব্রাহিম খলিল, আব্দুল জলিল, কবীর হোসেন মণ্ডল ও মাহফুজুর রহমান প্রমুখ।