ভারতের বেঙ্গালুরুর একটি মেডিকেল কংগ্রেসে অংশগ্রহণকারীরা পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি প্রচারের লক্ষ্যে স্যানিটারি প্যাডের দীর্ঘতম লাইন গড়ে নতুন গিনেস রেকর্ড স্থাপন করেছেন। মেয়েদের মাসিক সংক্রান্ত মাসিক ট্যাবু কাটাতে এই আয়োজন করা হয়েছে বলে খবরে বলা হয়েছে।
ভারতে ৬২ তম অল ইন্ডিয়া কংগ্রেস অব অবস্রেটিকস অ্যান্ড গাইনেকোলজি'র (এআইসিওজি) পাঁচশ মানুষ, ১০ হাজার ১শ পাঁচ টি স্যানিটারি ন্যাপকিন দিয়ে ১ হাজার ৭৮ মিটার (৩,৫৩৭ ফুট) লম্বা লাইন গড়েছেন। এই লাইন গড়তে তাদের সময় লেগেছে সাড়ে সাত ঘন্টা।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্মকর্তাদের দ্বারা স্বীকৃত এই স্যানিটারি প্যাডের লাইনের মধ্য দিয়ে একটি জরায়ুর ছবিও গড়া হয়েছে। এই শিল্পীদের স্লোগানই হল, 'নাথিং ইজ কিউটেরাস দ্যান ইওর ইউটেরাস!'
আরো পড়ুন: ভাইরাল ভিডিও'র কারণে হারিয়ে যাওয়া বাচ্চাকে ফিরে পেল বাবা
বেঙ্গালুরুর এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ গীতা প্রমোদ শানভাগ বলেন, 'প্রত্যেক মহিলার তাদের সুস্বাস্থ্যের জন্য স্যানিটারি প্যাড দরকার।'
তিনি আরো বলেন, ‘ স্বাস্থ্যবিধি সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ, 'নাহলে বেশিরভাগ মহিলাকেই পেলভিক ইনফেকশন, মূত্রনালীর সংক্রমণ এবং এই জাতীয় নানা স্বাস্থ্য সমস্যায় ভুগতে হতে পারে।'
ইত্তেফাক/এসআর

