ট্রাম্পের কাছে প্রবীণদের কোনো মূল্য নেই, তারা কেউই না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। মঙ্গলবার ফ্লোরিডায় একটি কমিউনিটি সেন্টারে সমবেত প্রবীণ নাগরিকদের উদ্দেশে এমন বক্তব্য রাখেন তিনি।
প্রবীণ আমেরিকানদের উদ্দেশ্যে তিনি বলেন, ট্রাম্পের কাছে আপনারা অপ্রয়োজনীয়, বিস্মরণযোগ্য, কার্যত আপনারা কেউই না। এভাবেই তিনি প্রবীণদের দেখেন। এভাবেই তিনি আপনাদের দেখেন। ডোনাল্ড ট্রাম্প একমাত্র যে প্রবীণের খেয়াল রাখেন সেটা তিনি নিজেই।
তিনি দাবি করেন, ভাইরাসটিকে খাটো করে দেখে ট্রাম্প প্রবীণদের ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন। রিপাবলিকানরা পরিণতি নিয়ে সচেতন থাকছে না আর অন্যদিকে প্রবীণরা নিজেদের নাতি-নাতনিদের সঙ্গেও দেখা করতে পারছেন না।
আরও পড়ুন: সমুদ্রসীমা নিয়ে বৈঠকে বসছে ইসরাইল-লেবানন
ফ্লোরিডার আয়োজনে ডেমোক্র্যাটিক প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে কংগ্রেস সদস্য ডেবী ওয়াসারম্যান শুল্জ বলেন, রাজ্যের ৬৫ বছরের বেশি বয়সী ভোটাররাই এবারের নির্বাচনের ফল পাল্টে দিতে পারেন। বিবিসি।
ইত্তেফাক/আরআই

