মির্জাপুরে নির্মিত হলো স্বাধীনতার স্মৃতিফলক

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২১:১৪

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন বাস স্টেশনে নির্মিত হলো স্বাধীনতার স্মৃতি ফলক। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৮ সালে মির্জাপুর পুরাতন বাস স্টেশনে বিশাল জনসভায় ভাষণ দিয়েছিলেন। সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী মো. আমিনুল কবির বলেন, প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে ফলকটি নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক মোস্তাকিম বলেন, মাননীয় এমপির সঙ্গে আলোচনা করে ফলকটি উদ্বোধন করা হবে।