ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী ফাহিম হোসেন ও আদিব হাসান নামে দুই শিশু মারা গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর ও কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। ফাহিম ব্রহ্মপুর গ্রামের রাজীব হাসান ও আদিব কৃষ্ণনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
শৈলকুপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মো. মহসিন আলী জানান, সকাল ৮টার দিকে শিশু ফাহিম পরিবারের লোকজনের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির তার লাশ পুকুরে ভেসে থাকা অবস্থায় পাওয়া যায়।
আরো পড়ুন : ফের ময়নাতদন্তের জন্য রায়হানের লাশ উত্তোলন
অপরদিকে আদিবও বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
