শরত্ এলো সঙ্গে নিয়ে দুর্গা পরিবারকে
খুশির খবর আসলো কিনা সঙ্গে আছে আর কে?
কাশফুলেরা এসেছে আজ নদীর ধারে জলসায়
তাই তো মায়ের আশিস এবং বেঁচে থাকার বল চায়!
শিউলিফুলও ছড়ায় সুঘ্রাণ হূদয় করে উজাড়
ষোলকলা পূর্ণ করে দুর্গা মায়ের পূজার!
দুর্গা দেবীর আগমনে উথালপাথাল ঢেউ
অসুর ভাইয়ের মন্দ কপাল খোঁজ রাখে না কেউ।
আমরা শুধু মুগ্ধ হয়ে লক্ষ্মী সরস্বতী
প্রণাম জানাই গণেশ কেতোয় এবং দুর্গার প্রতি।
ক্ষিপ্ত হয়ে অসুর বলে, নাই বা পেলাম প্রণাম
স্বর্গে এবং মর্ত্যে বেঁচে থাকবে আমার ও নাম!
অলঙ্করণ :স্বনন্দ দেবনাথ স্পর্শ, তৃতীয় শ্রেণি, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, ময়মনসিংহ
