ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণে ঐচ্ছিক সুবিধা পেল আইসিবি

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ২১:৩৩

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) অনাদায়ি ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণের ঐচ্ছিক সুবিধা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৪৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, পুঁজিবাজারে বিনিয়োগ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কমিশন আইসিবির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের নিজস্ব পোর্টফোলিওতে ধারণ করা শেয়ারের পুনর্মূল্যায়নজনিত অনাদায়ি ক্ষতির বিপরীতে রাখা প্রভিশন সংরক্ষণের ঐচ্ছিক সুবিধা দিয়েছে। এ সুবিধা প্রতিষ্ঠানটি শুধু ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছর (অথবা প্রযোজ্য আর্থিক বছর) পর্যন্ত সময় পাবে বলে জানান বিএসইসির মুখপাত্র।