মোঃ আমিরুজ্জামান
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ হেয়ার অ্যান্ড মেকাপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সম্প্রতি স্থানীয় সরকার এন্টারপ্রাইজের সম্মেলন কক্ষে ওই সভাটি হয়েছে।
সাধারণ সভায় সৈয়দপুর ৪০টি বিউটি পার্লারের বিউটিশিয়ানরাও উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব রফি আহমেদ। তাসলিমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন বিউটিশিয়ান কোহিনুর আক্তার লিপি, ফারহানা ইসলাম, ফিরোজা সুলতানা ইতি, মারুফা মুক্তি, উম্মে কুলছুম বেগম মুন্নি, সায়রা আলম প্রমুখ।
বক্তারা বলেন, বিউটি পার্লার ব্যবসার মাধ্যমে মানুষের সুকুমার প্রবৃত্তিকে লালন করছি আমরা। এ পেশাকে আরও জনপ্রিয় করতে দেশব্যাপী আমাদের সংগঠনকে বিস্তৃত করা হয়েছে। পরে তাসলিমা সরকার শিউলিকে সভাপতি ও কোহিনুর আক্তার লিপিকে সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
