দরিদ্র দেশগুলোর ঋণ পরিশোধের সময়সীমা বাড়াচ্ছে জি২০

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২১:২৯

করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বের অর্থনীতি সংকোচনে পড়েছে। দরিদ্র ও উদীয়মান অর্থনীতিগুলোর অবস্থা আরো শোচনীয়। এমন পরিস্থিতিতে দরিদ্র দেশগুলোর জন্য ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি করেছে বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলোর জোট জি২০। আলজাজিরার সংবাদ অুনযায়ী, দীর্ঘমেয়াদি ভিত্তিতে এসব ঋণ পুনর্গঠনের লক্ষ্যে একটি সাধারণ প্রক্রিয়া গ্রহণে একমত হয়েছে জোটটি। এরই মধ্যে চীন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য জি২০ দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রতিনিধিরা পরিকল্পনার একটি খসড়া তৈরি করেছেন। এর আগে গত এপ্রিলে ঋণ পরিশোধের সময়সীমা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছিল জি২০ নেতারা। পরিস্থিতি বিবেচনায় তারা এ সময়সীমা আরো ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ২০২১ সালের জুন পর্যন্ত এই ছাড় পাবে দরিদ্র দেশগুলো। ঋণ পরিশোধের চেয়ে এসব দেশে স্থাস্থ্য ও জরুরি প্রণোদনা নিয়ে কাজ করবে জি২০।