মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে চিফ হুইপের শোক

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০০:১১

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীর মা হোসনে আরা চৌধুরীর (৮০) মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। বার্ধক্যজনিত কারণে হোসনে আরা চৌধুরী গতকাল ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। শোকবার্তায় চিফ হুইপ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।