থাইল্যান্ডে বিক্ষোভকারীদের ওপর পুলিশের জলকামান নিক্ষেপ

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৪:৪০

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত থাকায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বিক্ষোভকারীদের ওপর জলকামান নিক্ষেপ করেছে পুলিশ।   বিক্ষোভে নেতারা জানায়,শনিবার বিক্ষোভের জন্য তারা আরও শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী প্রয়ূথের নেতৃত্বাধীন থাইল্যান্ড সরকার নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চার জনের বেশি লোকের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির  পর থেকে এখন পর্যন্ত ৬০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। থাইল্যান্ডের এই বিক্ষোভ ঠেকাতে দেশটিতে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

বিরোধী দলীয় নেতা ফেউ থাই সরকারকে জরুরি ব্যবস্থা তোলার আহ্বান জানালেও এই প্রতিবাদ সপ্তাহব্যাপী অব্যাহত রয়েছে।

খবরে বলা হয়েছে,শুক্রবার সংঘর্ষে কয়েকজন পুলিশ কর্মীসহ তিনজন বিক্ষোভকারী আহত হয়েছেন। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী প্রয়ূথের পদত্যাগ এবং দেশে রাজা মহা বাজিরালংকর্নের ক্ষমতা ছাডার জন্য আহ্বান জানিয়ে আসছেন।

হংকংয়ের এক বিক্ষোভকারী জোশুয়া ওয়াং বলেন "জনগণকে তাদের সরকারকে ভয় পাওয়া উচিত নয়,সরকারের উচিৎ তার দেশের জনগন কে সম্মান করা”।

ইত্তেফাক/এএইচপি/এআর