একবিংশ শতাব্দীর মুসলিম প্রতিভা কালজয়ী উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বাংলা একাডেমির আয়োজনে প্রথমে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মীর মশাররফ হোসেনের সমাধীস্থলে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির পরিচালক ডা. কে.এম. মুজাহিদুল ইসলাম। একক বক্তা হিসেবে বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত প্রাবন্ধিক, গবেষক ও বাংলা একাডেমির ফেলো আবুল মোমেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যাপক ফকরুল জামান মুকুট, নবাবপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী প্রমূখ।
ইত্তেফাক/নূহু
