মো.নুরুল হক, প্রভাষক
সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ
প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষা-২০১৯ উপলক্ষ্যে আমাদের নিয়মিত আয়োজন অধ্যায়ভিত্তিক নমুনা সৃজনশীল প্রশ্ন । আজ ৩য় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নমুনা সৃজনশীল প্রশ্ন দেয়া হলো-
১. উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
রাতুলের নানার বয়স (78)10 বছর, রাতুলের বয়স (28)10 বছর । রাতুলের ইংরেজি বইয়ে (236)8 টি পৃষ্ঠা আছে এবং গণিত বইয়ে (AF)16 টি পৃষ্ঠা আছে।
ক) ই্উনিকোড কী?
খ) ২ এর পরিপূরকের গুরুত্ব লিখ।
গ) রাতুলের নানা রাতুল থেকে কত বছরের বড় তা ২ এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় কর।
ঘ) উদ্দীপকের রাতুলের ইংরেজি ও গণিত বইয়ে মোট কতটি পৃষ্ঠা আছে তা বাইনারিতে নির্ণয় করে ফলাফল দশমিকে প্রকাশ কর ।
২. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
সায়েলের কম্পিউটারের দাম (111011011011101)2 টাকা। সায়েলের ক্যামেরার দাম (4BF5)16টাকা।
ক) ASCII Code কী?
খ) (৬৫.২৩)১০ কে বাইনারি সংখ্যায় রূপান্তর কর।
গ) সায়েলের কম্পিউটারের মূল্য ডেসিমলে নির্ণয় কর।
ঘ) সায়েলের কম্পিউটার ও ক্যামেরার মোট মূল্যকে অক্টালে প্রকাশ কর ।
৩. উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
আরিয়ািন সাহেবের মাসিক পত্রিকার বিল (1010101011)2। রতন ল্যাপটপ কিনতে গিয়ে দেখলো ১টির গায়ে র্যাম (3BF)16 GB এবং অন্যটির গায়ে (1245)8 GB লেখা।
ক) বেস কী?
খ) কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ লিখ? গ)আরিয়ািন সাহেবের পত্রিকার বিল দশমিকে প্রকাশ কর। ঘ) কোন ল্যাপটপ ক্রয় করা রতনের জন্য বেশি যৌক্তিক হবে? বিশ্লেষণমূলক মতামত দাও।
৪. উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
ক) সার্বজনীন গেইট কী? ১
খ) বুলিয়ান স্বতঃসিদ্ধগুলো লিখ। ২
গ) উদ্দীপক থেকে Q এর সমীকরণ নির্ণয় করে সরল কর এবং সরলফলের সার্কিট
তৈরি কর। ৩
ঘ) উদ্দীপকের P এর সমীকরণকে NAND gate দিয়ে বাস্তবায়ন কর। ৪
৫. উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
ক) লজিক গেইট কী? ১
খ) (169)10 সংখ্যাকে কম্পিউটার সরাসরি গ্রহণ করে না-ব্যাখ্যা কর। ২
গ) উদ্দীপক অনুসারে F এর সরলীকৃত মান নির্ণয় কর। ৩
ঘ) উদ্দীপকের সার্কিটটির ৩নং গেইটটির সার্বজনীনতা প্রমাণ কর। ৪
৬. নিচের উদ্দীপকটি দেখ এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক) কাউন্টার কী? ১
খ) NOR গেইট দ্বারা AND বাস্তবায়ন কর। ২
গ) মৌলিক গেটের সাহায্যে চিত্র—১ বাস্তবায়ন কর। ৩
ঘ) চিত্র—১ দ্বারা চিত্র —২ কীভাবে বাস্তবায়ন করবে ব্যাখ্যা কর। ৪
