এসএসসি পরীক্ষা
রসায়ন
মো. হাসানুজ্জামান
প্রভাষক, বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজ, ঢাকা
১। সাবান ও ডিটারজেন্ট কারখানার বর্জ্য হতে কি নির্গত হয়?
(ক) H2SO4 (খ)NaOH
(গ) CO2গ্যাস (ঘ)N2গ্যাস
২। মরিচাহীন ইস্পাতে লোহার শতকরা পরিমাণ কত?
(ক) 99 (খ) 74 (গ)65 (ঘ) 35
৩। নিচের কোনটি প্রিজারভেটিভস?
(ক) সোডিয়াম বেনজয়েট (খ)ফরমালিন
(গ) সোডিয়াম ব্রোমাইড
(ঘ) সোডিয়াম লোরাইল সালফেট
৪। ইলেকট্রনের -
(i) আধান-1.60´10-19c
(ii) চার্জ ধনাত্মক
(iii) ভর 9.11´10-31kg
(ক) (i)ও (ii) (খ) (ii) ও (iii)
(গ) (i) ও (iii) (ঘ) (i),(ii)ও(iii)
৫। কোনটির আন্ত:আণবিক শক্তি বেশি?
(ক) H2O (খ) CO2 (গ) NaCl (ঘ) CH4
৬।ওলিয়ামের S এর জারণমান কত?
(ক) 4 (খ) 6 (গ) 7 (ঘ) 9
৭। প্রতিটি প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা -
(ক) 1n (খ) 2n (গ) 1n2 (ঘ) 2n2
৮। কোন মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে?
(ক) F (খ)Ne (গ)AL (ঘ)P
৯। কোনটি প্যারাফিন নামে পরিচিত?
(ক) অ্যালকেন (খ) অ্যালকিন
(গ) অ্যালকাইন (ঘ) অ্যালকোহল
১০। মুদ্রা ধাতু কোনটি?
(ক) লোহা (খ) দস্তা
(গ) গোল্ড (ঘ) নিকেল
১১। কোন মৌলটির পার মানবিক আকার সবচেয়ে বড়?
(ক) Li (খ) Be (গ) Na (ঘ) Mg
১২। 22.4 লিটার CO2 এর ভর কত?
(ক)12g (খ)16g (গ) 28g (ঘ) 44g
উদ্দীপকের সাহায্যে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও?
CH3-CH2-OH+H2SO4 A+H2O
১৩। উদ্দীপকেরA যৌগটির নাম কি?
(ক) মিথেন (খ) ইথেন (গ) ইথাইন (ঘ) ইথিন
১৪। বিক্রিয়ায় উল্লিখিত -
(i) A যৌগকে KMnO4 (KOH) দ্বারা জারিত করলে গ্লাইকল উত্পন্ন হয়
(ii) A এর বিজারণে ইথেন পাওয়া যায়
(iii) A থেকে অ্যালকোহল প্রস্তুত করা যায়
(ক) (i) ও (ii) (খ) (ii) ও (iii)
(গ) (i) ও (iii) (ঘ) (i), (ii), ও (iii)
১৫। Cr পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত?
(ক) ১ম (খ) ২য় (গ) ৩য় (ঘ) ৪র্থ
১৬। ধাতুমল থেকে গলিত ধাতু আলাদা করাকে বলে?
(ক) ভেজল দূরীকরণ (খ) পৃথকীকরণ
(গ) বিগলন (ঘ) বিজারণ
১৭। স্থল সংকেত ও আনবিক সংকেত একই রূপ যৌগ হলো-
(i) H2O (ii) CH4 (iii) C6H6
(ক) (i) ও (ii) (খ) (ii) ও (iii)
(গ) (i) ও (iii) (ঘ) (i), (ii), ও (iii)
১৮। অনার্দ্র কপার সালফেটের বর্ণ কিরূপ?
(ক) সাদা (খ) সবুজ (গ) লালচে বাদামী (ঘ) নীল
১৯। খর পানিতে নিচের কোনটির লবণ দ্রবীভূত থাকে?
(ক) সোডিয়াম (খ) পটাশিয়াম
(গ) ক্যালসিয়াম (ঘ) বেরিলিয়াম
২০। কোনটি ত্রি-ক্ষারকীয় এসিড?
(ক) নাইট্রিক এসিড (খ) ফসফোরিক এসিড
(গ) কার্বনিক এসিড (ঘ) সালফিউরিক এসিড
২১। ওজন স্তর নিচের কোন রশ্মি আসতে বাধা দেয়?
(ক) IR (খ) দৃশ্যমান (গ) অতিবেগুনি (ঘ) গামা
২২। গলিতAl2O3এর তড়িত্ বিশ্লেষণে অ্যানোডে কোনটি উত্পন্ন হয়?
(ক) O2 (খ) AL (গ) H2 (ঘ) A(COH)3
২৩। কোনটি ভারী ধাতু-
(ক) লিথিয়াম (খ) সোডিয়াম
(গ) অ্যালুমিনিয়াম (ঘ) ক্যাডমিয়াম
২৪। অপোলার সমযোজি যৌগ-
(i) মিথেন (ii) অক্সিজেন (iii) পানি
(ক) (i) ও (ii) (খ) (ii) ও (iii)
(গ) (i) ও (iii) (ঘ) (i), (ii), ও (iii)
২৫। কোনটি বিজারক?
(ক) হাইড্রোজেন (খ) অক্সিজেন
(গ) নাইট্রোজেন (ঘ) ক্লোরিন
মডেল এর উত্তর
১। ক ২। খ ৩। ক ৪। গ ৫। গ ৬। খ ৭। ঘ ৮। ঘ ৯। ক ১০। গ ১১। গ ১২। ঘ ১৩। ঘ ১৪। ঘ ১৫। ঘ ১৬। গ ১৭। ক ১৮। ক ১৯। গ ২০। খ ২১। গ ২২। ক ২৩। ঘ ২৪। ক ২৫। ক
০
