ফরাসি লিগের শীর্ষে ওঠাটা অন্যান্য পিএসজির জন্য সহজ ব্যাপার হলেও চলতি মৌসুমে শুরুর টানা দুই হারের ধাক্কায় সেটা কঠিন হয়েই দাঁড়িয়েছিল। তবে সপ্তম ম্যাচে এসে অবশেষে শীর্ষে উঠেছে পিএসজি। কিলিয়ান এমবাপের জোড়া গোলে ভর করে নিমেকে ৪-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছে ফরাসি চ্যাম্পিয়নরা। মাত্রই আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষ করে আসা নেইমার এদিন ছিলেন না পিএসজি একাদশে। তবে নেইমারের অনুপস্থিতি এমবাপে-নৈপুণ্যে বুঝতেই পারেনি পিএসজি।
