ক্রেতাহীন ফাঁকা দোকানে বসে মালিক একা একাই চেঁচামচি করছে। কৌতূহলী পথচারী এগিয়ে গেল : কী ব্যাপার, এত চেঁচামেচি কেন?
: কথা বলছিলাম।
: কেউ তো নেই, কার সঙ্গে কথা বলছিলেন?
: নিজের সঙ্গে। বাজার মন্দা, খদ্দের নেই। এসব সমস্যা নিয়েই নিজের সঙ্গে আলোচনা করছিলাম।
: তা নিজের সঙ্গে এত চেঁচানোর কী আছে?
: চেঁচাব না? মিথ্যাবাদীকে আমি দুচক্ষে দেখতে পারি না।
