ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
গতকাল সদর ইউপি কার্যালয় চত্বরে ঘিওর থানা পুলিশের আয়োজনে নারী নির্যাতন ও ধর্ষণবিরোধী সমাবেশ শেষে শোভাযাত্রা বের করা হয়। ঘিওর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, নারী নির্যাতন, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক দমনে ঘিওরে পুলিশ বাহিনী তত্পর রয়েছে। যে কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘিওর থানার ওসি (তদন্ত) মো. মহব্বত খান, ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দিপু প্রমুখ। উল্লেখ্য, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ঘিওর থানার নিয়ন্ত্রণাধীন একযোগে সাতটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
