মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৪

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২২:১৭

ইত্তেফাক রিপোর্ট

মাদকবিরোধী অভিযানে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, গ্রেফতারকৃত ৩৪ জনই মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। অভিযানে তাদের কাছ থেকে ৬৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ গ্রাম হেরোইন, ২০০ গ্রাম গাঁজা, সাত লিটার দেশি মদ ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা করা হয়েছে।