‘দূরত্ব’ এখন সপ্তাহে ৩ দিন

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২০:৫১

এটিএন বাংলায় এখন থেকে সপ্তাহে  ৩ দিন রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘দূরত্ব’। ফজলুল করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এহসানুল হক সেলিম। এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, মাসুদ আলী খান, আল মামুন, আরেফিন শুভ, বিদ্যা সিনহা মীম, শম্পা হাসনাইন, ফারজানা ছবি, মুক্তি, জয়রাজ, সাব্বির আহমেদ প্রমুখ।