রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত ‘ট্রেনিং ফর নিউলি অ্যাপয়েন্টেড টিচার অফ সাউ (১ম ব্যাচ)’ শীর্ষক কোর্সের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল অনুষদ ভবনের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪০ জন শিক্ষকের হাতের সার্টিফিকেট তুলে দেন উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ।
বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. মো. মোফাজ্জল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ।
আরো পড়ুন: ছয় গ্রেডে পোশাক শ্রমিকদের বেতন বাড়ল
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, নিজেকে সমৃদ্ধ ও দক্ষ করতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। পেশাগত দক্ষতা অর্জনের লক্ষে প্রাপ্ত প্রশিক্ষণ বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে আইনের শাসন সমুন্নত রাখার পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে যার যার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
ইত্তেফাক/বিএএফ
