ম্যানচেস্টার সিটি টানা দুই ম্যাচ জয়বঞ্চিত থাকার পর অবশেষে জয়ে ফিরেছে। আর্সেনালকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা। গত শনিবার রাতে ম্যাচের ২৩ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলটিই ফলাফল নির্ধারণ করে দেয় ম্যাচের। একই রাতে চেলসি সাউদাম্পটনের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও ৩-৩ ড্র করেছে। জোড়া গোলের দেখা পেয়েছেন চলতি মৌসুমে লন্ডনের দলটিতে যোগ দেওয়া ফরোয়ার্ড টিমো ভের্নার, লক্ষ্যভেদ করেছেন সর্বশেষ দলবদলে চেলসিতে আসা কাই হাভার্টজও। এদিকে গতকাল রবিবার ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শেফিলড
ইউনাইটেড।
