পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স দেখানো হবে

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২১:৪১

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, উন্নয়নের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতি বিশ্বাস করে। পাহাড়ে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধে সরকারের সিদ্ধান্ত জিরো টলারেন্স। পার্বত্য চট্টগ্রাম পর্যটনের রোল মডেল তৈরি করা হবে। সেই লক্ষ্যে কাজ করছেন পার্বত্য মন্ত্রণালয়। গতকাল রবিবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, শফিকুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষি পদ দাশ’সহ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এদিকে সভায় পার্বত্য মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে তা দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া হবে।