নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ছয় দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২৩:৫৯

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গতকাল ছয় দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এক পর্যায়ে ভিসিসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় আবারও আন্দোলনে নামার ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীদের ছয় দাবির মধ্যে রয়েছে—২০ শতাংশ টিউশন ফি ওয়েভার, কোটা এবং ফলাফলের ওপর প্রাপ্ত ওয়েভারের সঙ্গে অতিরিক্ত ২০ শতাংশ যুক্ত, অর্থনৈতিক সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের শতভাগ ওয়েভার প্রদান, সেমিস্টার ফির সঙ্গে অতিরিক্ত অর্থ আদায় না করা এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধের ব্যবস্থা করা।