নেপালের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ফুটবল ম্যাচ ১৩ ও ১৭ নভেম্বর

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ০০:৪১

নেপালের বিপক্ষে বাংলাদেশ যে দু’টি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে চেয়েছিল সেটির প্রস্তাবিত তারিখ হচ্ছে আগামী ১৩ এবং ১৭ নভেম্বর। প্রীতি ম্যাচ দু’টি বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাফুফে জানিয়েছে, ৯-১৭ নভেম্বর ফিফার প্রীতি ম্যাচের উইনডো খেলা থাকবে। বাফুফে এই সময়টার মধ্যে প্রীতি ম্যাচ খেলার পক্ষে প্রস্তাব পাঠিয়েছে। নেপাল এই প্রস্তাব গ্রহণ করলে খেলা হবে এবং তারা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসবে। বাফুফে প্রীতি ম্য্যাচের ব্যপারে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছে। সেখানে চূড়ান্ত অনুমোদন পেলে অন্যান্য প্রস্তুতি শুরু করবে।