চট্টগ্রাম অফিস
জেলার আনোয়ারার কালাবিবির দীঘি নামক স্থানে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। এসময় ৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়। গতকাল রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, বাঁশখালী থেকে বাসটি চট্টগ্রাম শহরে যাওয়ার পথে কালাবিবি দীঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ৫ জন আহত হয়েছে। আহতরা শঙ্কামুক্ত।
