কাপ্তাই হ্রদের দ্বীপে বুদ্ধ ও বনভান্তের মূর্তি স্থাপন

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২১:৪৪

রাঙ্গামাটি প্রতিনিধি

কাপ্তাই হ্রদের উঁচু দ্বীপে নির্মাণ করা বৌদ্ধ সাধক বনভান্তের দণ্ডায়মান মূর্তি। রাঙ্গামাটি শহরের অদূরে রাঙ্গামাটি সুবলং যাওয়ার মাঝপথে বালুখালীর নির্বাণনগর বনবিহার প্রাঙ্গণে এ মূর্তিটির শনিবার দুপুরে উদ্বোধন করেন বনভান্তের অন্যতম শিষ্য ধর্মতিষ্য স্বর্গপুরী মহাস্থবির। বনভান্তের শততম জন্মদিন উপলক্ষে এ মূর্তিটির উদ্বোধন করা হয়।

এ সময় হাজারো পুণ্যার্থী সাধুবাদে ধ্বনিতে মুখরিত হয়ে উঠে নির্বাণনগর বনবিহারের আশেপাশের এলাকার। দিনব্যাপী অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধের পূজা, প্রদীপ প্রজ্বলন, বুদ্ধ সংগীত পরিবেশন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।