পঞ্চগড় প্রতিনিধি
জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের গড়েরডাঙ্গা বাজার সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪২) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে বোদা থানা পুলিশ পুকুর থেকে লাশ উত্তোলন করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বলেন, ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পাগল বলে স্থানীয় লোকজন বলছেন। লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বোদা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
