কুশিয়ারা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২১:৪৪

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে জুবেদ মিয়া (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে কুশিয়ারা নদীর জালালপুর নামকস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। জুবেদ মিয়া দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৮ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি জুবেদ মিয়া। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে যোগাযোগ করলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, জুবেদ মিয়া নামের এক যুবক কিছুদিন ধরে নিখোঁজ ছিল। সে মানসিক ভারসাম্যহীন ছিলো পরিবারের লোকজনের তার মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন তিনি।