সিলেটে ব্রাদার্স ফার্নিচার’র নতুন শো-রুম

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২০:২৮

হযরত শাহজালাল (রহ.)-এর পূণ্যভূমি সিলেটের সুবিদবাজারে গত বৃহস্পতিবার উদ্বোধন হয়েছে ব্রাদার্স ফার্নিচারের নতুন আরও একটি শো-রুম। এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র  মো. আরিফুল হক চৌধুরী ও ব্রাদার্স ফার্নিচার লি.-এর চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান সরকার। এ সময় হাইটেক কর্পোরেশনের পরিচালক ও এসোসিয়েট মাহমুদ বিন আমিন, হাইটেক কর্পোরেনের (জিএম) এহসান জিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে উক্ত শাখায় ফার্নিচার ক্রয়ে ৫% থেকে ১৫% পর্যন্ত ছাড় রয়েছে।