সিংড়ায় টাকার বিনিময়ে বই বিতরণের সত্যতা মিলেছে

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২২:০২

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সিংড়ার একটি স্কুলে টাকার বিনিময়ে বিনামূল্যের বই বিতরণের অভিযোগের সত্যতা মিলেছে সরকারি তদন্তে। এজন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে জেলা প্রশাসকের কাছে।

উপজেলায় মহিষমারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক গত ১ জানুয়ারি বই উত্সবের দিন স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে ২৫০ টাকা করে নেন বলে অভিযোগ উঠে। এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদও প্রকাশ হয়। এরপর তদন্তে নামে উপজেলা প্রশাসন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, সরেজমিনে তদন্তকালে টাকার বিনিময় বই বিতরণের সত্যতা মিলেছে। আর অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।