আপনার রাশিফল

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৯:২৮

মুহম্মদ আনিসুল হক

২১ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ এবং ৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৬। শুভ বার: বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন: হীরা ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। এজন্য বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। মন ভালো থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। বিনোদন শুভ।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

শরীর ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পড়শোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। আবেগ সংযত রাখুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি শুভ সম্ভাবনাময়। নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। দূরে কোথাও যাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।