কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৯:৪০

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়ের, কর অঞ্চল-১৫, ঢাকা। নয়টি পদে মোট ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের পদসমূহ : কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত সহকারী, উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর/ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষরিক,  গাড়িচালক, নোটিশ সার্ভার, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী।

আবেদনের যোগ্যতা :স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস/ সমমান পাস, উচ্চমাধ্যমিক/ মাধ্যমিক/ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতনসীমা :বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া :আগ্রহী প্রার্থীদের অনলাইনের http://taxezone15.dhaka.gov.bd মাধ্যমে আবেদন করতে হবে।।

আবেদনের শেষ তারিখ :১০ নভেম্বর, ২০২০।