সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২২:০২

ঢাকা-২০ আসনের নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ধামরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন ডিইউডিএসএফ ঢাকা-২০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদকে পুষ্পমাল্য দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। শনিবার এমপি’র বাসভবনে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপনকালে বেনজীর আহমদ শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় মিলিত হন। তিনি লেখাপড়ার পাশাপাশি তাদেরকে মানুষের কল্যাণে কাজ করারও আহবান জানান। সংগঠনের প্রধান উপদেষ্টা খান অ্যাসোসিয়েটস এর সিইও এ.আর. খান রানা, সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আবদুল বাতেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, সাবেক সভাপতি এমএ ইসলাম আরিফ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

গলাচিপায় সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে দোয়া ও মিলাদ

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা গলাচিপায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জন প্রশাসন মন্ত্রী ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটরিয়মে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ এর সংসদ সদস্য এস এম শাহজাদা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাশিনাথ দত্ত, উপজেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, জেলা নেতা হারুন অর রশিদ, মজিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান সামসুজ্জামান লিকন, মাইনুল ইসলাম রনো, শাহীন শাহসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসএম শাহজাদা বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম বালাদেশের রাজনীতিতে এক উজ্জল নক্ষত্র। তার জীবনাদর্শ অনুসরণীয়. তাকে হারানোর বেদনা বালাদেশ আওয়ামী লীগ তথা সমগ্র বাংলাদেশের।

গোপালপুরে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সংসদীয় আসনের নবনির্বাচিত সাংসদ ছোট মনিরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, পৌরমেয়র রকিবুল হক ছানা, ওসি হাসান আল মামুন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান এম হোসেন আলী, অধ্যাপক আব্দুল মোমেন ও রওশন খান আইয়ুব প্রমুখ। এ সময় উপজেলা পরিষদ ও প্রশাসনের সকল নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিংড়ায় নাগরিক সমাবেশ ও মতবিনিময় সভা

সিংড়া (নাটোর) সংবাদদাতা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, চাঁদাবাজি, সন্ত্রাসী ও দুর্নীতির বিরুদ্ধে কোন আপোষ নয়, জড়িতদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ঠিকাদাররা রাস্তায় দুর্নীতি করলে তার ব্যবস্থা নেয়া হবে, নিম্নমানের কাজ করে জনগণ ভোগান্তির শিকার হবে, তা হবে না। প্রতিমন্ত্রী শনিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলা কোর্টমাঠে উপজেলা, পৌর ও সহযোগী সংগঠনের আয়োজনে নাগরিক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আমার একার পক্ষে সম্ভব নয়, সবার সহযোগিতা চাই। সবাই কে নিয়ে সিংড়াকে সুশাসন উপহার দিতে চাই। এখন থেকে আর সাব রেজিস্টার অফিসে উচ্চ মূল্য দলিল রেজিস্ট্রি হবে না। সড়কে কোন প্রকার চাঁদাবাজি চলবে না। যারা চাঁদাবাজি করবে তাদের ধরে আইনে সোপর্দ করবেন। বিগত ১০ বছরে সিংড়াকে উন্নত, আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হয়েছে। এবার যুদ্ধ সুশাসন প্রতিষ্ঠার, দুর্নীতির বিরুদ্ধে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে। সমাবেশের শুরুতে দেশের ইতিহাসে চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বিভিন্ন সময়ে সিংড়া আওয়ামী লীগের প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

দরিদ্র ছাত্রীদের মাঝে

কম্বল বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা রবিবার সকালে মহেশপুরের ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে দরিদ্র ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মানবাধিকার সংগঠন আরডিসি’র নির্বাহী প্রধান আব্দুর রহমান উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক ওয়ালিউল্লা প্রমুখ। ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতায় মানবাধিকার সংগঠন আরডিসি এ কম্বল বিতরণ করা হয়।

 

নকলায় কম্বল বিতরণ

নকলা (শেরপুর) সংবাদদাতা নকলা অসহায় সংস্থার উদ্যোগে নকলা শহর ও  আশেপাশের  গ্রামের গরীব মানুষের মাঝে ৫০টি কম্বল বিতরণ করা হয়। শনিবার রাতে গরীব ও ভাসমান দুস্থ মানুয়ের মাঝে কম্বল বিতরণকালে নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুব আলম, সংস্থার সভাপতি শাহী প্রমুখ উপস্থিত ছিলেন।

মিরপুরে অভিভাবক সমাবেশ

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় চত্বরে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম টিপু সুলতান।  শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিলাফত হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-সচিবের স্ত্রী জুবদাতুন নেসা পুতুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ, খুলনার তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের বিদ্যোত্সাহী সদস্য লিটন আলী প্রমুখ।

সরাইলে শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আমেরিকান ভিত্তিক চ্যারিটেবল সংগঠন নুরুন ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ছোট দেওয়ানপাড়ার ঠাকুরবাড়িতে গরীব-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নুরুন ফাউন্ডেশনের স্পন্সর ডাইরেক্টর ও বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এএনএম মঈনউদ্দিন ঠাকুর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নাজমুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, নুরুন ফাউন্ডেশনের বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি মো. জসীম উদ্দিন, ফাউন্ডেশনের ইন্টারন্যাশনাল লিডারশিপ কো-অর্ডিনেটর মোহাম্মদ নিয়াজ উদ্দিন ঠাকুরসহ অনেকে।

সুন্দরগঞ্জে কম্বল বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলায় সাকিব ট্রেডার্স লিমিটেড সাদুল্যাপুর গাইবান্ধা আয়োজিত আউটসোর্সিং উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। রবিবার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ ফজলার রহমান, সাকিব ট্রেডার্সের ব্যবস্থাপক মোস্তাফিজার রহমান লেবু। তারা ১ হাজার অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে কম্বল বিতরণ করেন।

করতোয়া নদীতে খাঁচায় মাছ চাষ প্রকল্পের উদ্বোধন

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা নেট জাল দ্বারা ভাসমান খাঁচা বানিয়ে নদীতে মাছ চাষ করার পাইলট প্রকল্প গ্রহণ করেছে দেবীগঞ্জ উপজেলা পরিষদ। শনিবার দুপুরে করতোয়া নদীতে ৪টি খাঁচায় ৪০ কেজি মাছ ছেড়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হাসনাত্ জামান চৌধুরী জর্জ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, মত্স কর্মকর্তা আব্দুল আহাদ লাজুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ ও মত্স্য বিভাগ যৌথ্যভাবে দেবীগঞ্জ করতোয়া নদীতে এ প্রকল্পে মাচ চাষ করার কাজ বাস্তবায়ন করছে।

০