পাকিস্তানের সামনে বড় লক্ষ্য

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২২:০৬

স্পোর্টস ডেস্ক

সফরকারী পাকিস্তান আগের দুই টেস্ট হেরে সিরিজ খুইয়েছে আগেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে হোয়াইটওয়াশ এড়াতে তাদের প্রয়োজন ৩৮১ রান।

দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেট হাতে রেখে ২১২ রানে এগিয়ে ছিল প্রোটিয়ারা। তৃতীয় দিনে আমলার ৭১ এবং কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের সামনে ৩৮১ রানের লক্ষ্য ঝুলিয়ে দেয় স্বাগতিকরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে বেশ সাবধানে শুরু করেছে পাকিস্তান। রিপোর্ট লেখার সময়ে বিনা উইকেটে ৬৭ রান সংগ্রহ করেছিল সরফরাজ আহমেদের দল।