গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুরে কৃষকের পাতা ফাঁদে ধরা পড়েছে একটি মেছোবাঘের শাবক। সোমবার উপজেলার মাওহা ইউনিয়নের বড়ইকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। উপজেলার মাওহা ইউনিয়নের বড়ইকান্দা গ্রামে মাসখানেক ধরেই মেছোবাঘের শাবকটি ঘোরাফেরা করছিল। মেছোবাঘটি এর মধ্যে গ্রামের অনেকের হাঁস-মুরগি খেয়ে ফেলে। মেছোবাঘের উপদ্রব বন্ধ করতে গ্রামের কৃষক সোহেল মিয়া খাঁচার ভেতর মুরগি রেখে ফাঁদ তৈরি করে। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, মেছোবাঘের শাবক ধরা পড়ার খবর পেয়েছি। শাবক উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন কর্মকর্তাকে বলা হয়েছে।
